ডিলিটেড ভোটার ট্রাইব্যুনালে অনলাইন আবেদন পদ্ধতি | Submit Appeal for individuals Under Adjudication
ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গলে যে এসআর শুরু হয়েছিল, সেই এসআর এর যে সমস্ত ভোটারদের নাম আন্ডার এড জুটিকেশন (Under Adjudication) লিস্টে ছিল, তো তাদের সেগুলো বিচারাধীন হচ্ছে এবং যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তার একটি লিস্ট বের হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। সে লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি আমার অন্য একটি ভিডিওতে দেখানো আছে।
যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিভাবে ট্রাইবুনালের মাধ্যমে আবার অ্যাপিল করতে পারবেন, সেটি আজকে দেখাবো। আপনারা আপনাদের নতুন করে ভোট করার জন্য শুধুমাত্র ফর্ম সিক্স (Form 6) ফিলাপ করলে আপনাদের হবে না, আপনাদেরকে ট্রাইবুনালের মাধ্যমে এপিল করতে হবে। এপিল করার পর আপনাকে আবার ডকুমেন্ট সাবমিট করতে হবে বা হেয়ারিং করতে হবে। চলুন দেখে নিই পুরো পদ্ধতিটি।
ওয়েবসাইটে প্রবেশ এবং রেজিস্ট্রেশন (Sign Up)
প্রথমে Google এ আসবেন। Google এ এসে লিখবেন NVSP (ন্যাশনাল পোর্টাল সার্ভিস পোর্টাল)। হোম পেজ দেখতে পাচ্ছেন voters.eci.gov.in এখানে ক্লিক করবেন, অফিশিয়াল পেজটি খুলে যাবে। এই পেজের একদম নিচের দিকে চলে আসবেন, সেখানে দেখবেন "Submit Appeal for individuals Under Adjudication"। যাদের নাম অড জুডিকেশন ছিল কিন্তু এখন ডিলিট হয়েছে একমাত্র তারাই এখান থেকে এপিল করবেন।
আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি কিভাবে করবেন? উপরে দেখতে পাচ্ছেন "Sign Up", সেখানে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর প্রথমে মোবাইল নাম্বার চাইবে। আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। এরপর ইমেইল এড্রেস, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপর ক্যাপচা কোডটি লিখে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে সেন্ড ওটিপি (Send OTP) করতে হবে। ওটিপি ভেরিফাই করলেই আপনার সাইন আপ হয়ে যাবে।
লগইন (Login) এবং আপিল ফর্ম পূরণ
সাইন আপ হয়ে গেলে আপনাকে লগইন করতে হবে। মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি (Request OTP) তে ক্লিক করবেন। ফোনে আসা ওটিপি বসিয়ে ভেরিফাই এন্ড লগইন করবেন। এরপর উপরে "Submit Appeal for individuals Under Adjudication" অপশনে ক্লিক করবেন।
এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে যার ভোটার কার্ডটি আন্ডার এড জুডিকেশন ছিল কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। ভোটার কার্ডের নাম্বারটি লিখে ডানদিকে সার্চে ক্লিক করবেন। আপনার নামটি এখানে শো করবে, আপনি মিলিয়ে নেবেন। এরপর আপনাকে আপনার ফুল এড্রেস (ভিলেজ, পোস্ট, থানা, জেলা এবং পিন নাম্বার) লিখতে হবে।
Brief Facts of the Appeal এবং Relief Sought লেখা
Brief Facts of the Appeal: আপনি এখানে অ্যাপিল আসলে কি করতে চাইছেন সেটি লিখতে হবে (অবশ্যই ইংলিশে)। উদাহরণস্বরূপ: "আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার ঠাকুরদার নাম এই। আমার ঠাকুরদার ২০০২ এর লিস্টে নাম ছিল। আমার সমস্ত ডকুমেন্ট সব ঠিকঠাক ছিল। ভুলবশত আমার নামটি ডিলিট হয়ে গেছে। আমার সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও ভোটার লিস্ট থেকে আমার নামটি কাটা গেছে।"
Relief Sought: আপনি কি চাইছেন সেটি আপনাকে লিখতে হবে। যেমন: "আমি একজন বৈধ ভোটার। ২০০২ এর লিস্টের সঙ্গে আমার নামের মিল আছে এবং আমার কাছে সমস্ত রকম প্রমাণপত্র আছে। আমার বিষয়টি পুনর্বিবেচনা করে যাতে আমার ভোটার লিস্টে আমার নামটি পুনরায় তোলা হয় তার ব্যবস্থা করবেন।"
ফর্ম সাবমিট এবং আধার অথেন্টিকেশন
এরপর প্লেস (Place) এ আপনার ঠিকানাটি দেবেন। ঠিকানা দেয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করলে আপনার আধার অথেন্টিকেশনের পেজটি খুলে যাবে। এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন এবং ডানদিকে "Get OTP" তে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটি বসিয়ে সাবমিট করবেন।
আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং স্ক্রিনে দেখাবে "Your appeal has been submitted successfully and generated Appeal number..."। আপনার একনলেজমেন্ট ডাউনলোড করার জন্য "Click Here" এ ক্লিক করতে পারেন।
পরবর্তী পদক্ষেপ এবং স্ট্যাটাস চেক
আপনাকে এখনই কোথাও আপনার ডকুমেন্ট জমা দিতে হবে না। আপনি মাঝে মাঝে অনলাইনেই স্ট্যাটাস চেক করবেন। আপনি অ্যাপিল নাম্বার দিয়েও চেক করতে পারেন অথবা আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়েও চেক করতে পারেন। স্ট্যাটাস চেক করলে সেখানে উল্লেখ করে দেবে যে আপনাকে কোন টাইমে, কোথায়, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আপনি সেখানে সেই ডকুমেন্টস নিয়ে গিয়ে পুনরায় হেয়ারিং দেবেন। আপনি যদি সঠিক প্রমাণপত্র দেখাতে পারেন তো অবশ্যই আপনার ভোটার লিস্টে পুনরায় নাম উঠে যাবে।
এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
