WB Madhyamik Result 2026: 8ই মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল! রেজাল্ট দেখার সমস্ত পদ্ধতি ও সরাসরি লিঙ্ক

WB Madhyamik Result 2026 Date Out - 8th May Result Check Online

রেজাল্ট পোর্টাল লাইভ হতে বাকি মাত্র:
00Days
00Hrs
00Min
00Sec

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) থেকে জানানো হয়েছে যে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৮ই মে (শুক্রবার) প্রকাশিত হবে। সকাল ৯টার সময় পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন এবং ঠিক 10:15 মিনিট থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবেন।

মাধ্যমিক রেজাল্ট 2026: একনজরে তথ্য

বোর্ডের নামপশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষার নামমাধ্যমিক পরীক্ষা 2026 (দশম শ্রেণী)
রেজাল্ট প্রকাশের তারিখ8ই মে, 2026
সময়সকাল 10:15 (অনলাইনে)
অফিশিয়াল ওয়েবসাইটwbresults.nic.in, wbbse.wb.gov.in

SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি (Offline Method)

অনেক সময় রেজাল্ট প্রকাশের পর ইন্টারনেটের গতি কমে যায় বা ওয়েবসাইট জ্যাম থাকে। সেক্ষেত্রে আপনি একটি সাধারণ SMS পাঠিয়েও নিজের রেজাল্ট জানতে পারবেন।

Type WB10 Roll Number and send it to 5676750

উদাহরণ: আপনার রোল নম্বর যদি 123456 হয়, তবে লিখুন: WB10 123456 এবং পাঠিয়ে দিন 5676750 নম্বরে।

কিভাবে অনলাইনে রেজাল্ট চেক করবেন? (Step-by-Step)

  1. প্রথমে পর্ষদের অফিশিয়াল সাইট wbresults.nic.in এ ভিজিট করুন।
  2. সেখানে "West Bengal Board of Secondary Education Examination, 2026" লিঙ্কে ক্লিক করুন।
  3. আপনার এডমিট কার্ড দেখে সঠিক Roll & Number ইনপুট করুন।
  4. আপনার জন্ম তারিখ (Date of Birth) ক্যালেন্ডার থেকে সিলেক্ট করুন।
  5. স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
  6. আপনার ফুল মার্কশিট স্ক্রিনে ফুটে উঠবে।

মাধ্যমিক গ্রেডিং সিস্টেম 2026 (Grading System)

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান নম্বর বিভাজন এবং গ্রেড তালিকা নিচে দেওয়া হলো:

নম্বর সীমাগ্রেডমান (Performance)
90 - 100AAOutstanding
80 - ৮৯A+Excellent
60 - 79AVery Good
45 - 59B+Good
35 - 44BSatisfactory
25 - 34CMarginal
25-এর নিচেD/FUnsuccessful

মার্কশিটে কি কি তথ্য চেক করবেন?

অনলাইন মার্কশিট ডাউনলোড করার পর অবশ্যই নিচের তথ্যগুলো মিলিয়ে নেবেন। কোনো ভুল থাকলে তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে:

  • ছাত্র/ছাত্রীর নাম এবং সঠিক বানান।
  • রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর।
  • প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বর (Oral & Written)।
  • মোট প্রাপ্ত নম্বর এবং গ্রেড।
  • পাস না ফেল (Status: Pass/Fail)।

রেজাল্টের পর কি কি করণীয়?

1. অরিজিনাল মার্কশিট সংগ্রহ

অনলাইনে রেজাল্ট বেরোনোর দিনই অর্থাৎ 8ই মে দুপুর 12টার পর থেকে স্কুলগুলি ক্যাম্প অফিস থেকে মার্কশিট সংগ্রহ করবে। ছাত্রছাত্রীরা ওই দিন বিকেলে অথবা পরের দিন থেকে স্কুল থেকে অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।

2. স্ক্রুটিনি ও রিভিউ (PPR/PPS)

যদি কোনো ছাত্রছাত্রী মনে করে যে তার কোনো নির্দিষ্ট বিষয়ে নম্বর কম এসেছে, তবে সে স্ক্রুটিনি (PPS) বা রিভিউ (PPR)-এর জন্য আবেদন করতে পারে। রেজাল্ট আউটের 15 দিনের মধ্যে স্কুলের মাধ্যমে এই আবেদন করতে হয়।

3. একাদশ শ্রেণীতে ভর্তি (Class 11 Admission)

রেজাল্ট প্রকাশের পর থেকেই বিভিন্ন স্কুলে ক্লাস 11-এ ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে। সাইন্স, আর্টস বা কমার্স বিভাগে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের নিজ নিজ পছন্দের স্কুলে যোগাযোগ করতে হবে।

বি.দ্র: রেজাল্ট দেখার সময় তাড়াহুড়ো করবেন না। যদি ওয়েবসাইট কাজ না করে, তবে 5-10 মিনিট পর পুনরায় চেষ্টা করুন অথবা SMS-এর সাহায্য নিন। সকল ছাত্রছাত্রীদের জন্য Ghosh Online Point-এর পক্ষ থেকে আগাম শুভকামনা রইল।